দেশের জনগণের স্বার্থে সব ধরনের রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রয়, বিতরণ ও রফতানি স্থগিত করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।
পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়। এ কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় ও বিতরণ ও রফতানি স্থগিত করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আনন্দবাজার/শাহী









