করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর পরও মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে স্থানীয় বাসিন্দারা। রাজধানীর দারুস সালাম থানার টোলারবাগেই চলছে এমন ঘটনা। তবে ভাইরাস যাতে ছড়িয়ে নাে পড়ে সেজন্য ২৩শে মার্চ দুপুর থেকে লকডাউন করে দেওয়া হয় টোলারবাগ এলাকা।
প্রথম কয়েক দিন মানলেও এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে সবাই। মানছেন না সামাজিক দূরত্ব,ঘরে থাকার নির্দেশ। নজরদারির পাশাপাশি চলাচল সীমাবদ্ধ রাখা হলেও কারণে-অকারণে অনেকেই বের হচ্ছেন এলাকা ছেড়ে। ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।
এদিকে টোলারবাগে ঢোকার মূল ফটকে কিছু পুলিশ সদস্যকে দেখা গেলেও নেই তাদের তৎপরতা । দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হোম কোয়ারেন্টিন যাতে মানা হয় সেটা তারা দেখছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, টোলারবাগে যারা হোম কোয়ারেন্টিন আছেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ভেতরের দোকান থেকেই কেনেন, যদি সেখানে কোন কিছু না পাওয় যায় তবে কমিউনিটির অনুমতি নিয়ে নিজের সুরক্ষা নিশ্চত করে তারপরে তারা বের হন।
আনন্দবাজার/রনি









