পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্রাকের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা হলরুমে এ সভা করা হয়।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে বেশি সচেতন হতে হবে ছেলে এবং মেয়ের বাবা মাকে। এর সঙ্গে সঙ্গে এগিয়ে আসতে হবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গবালী উপজেলা চেয়ারম্যান ডা. জহির আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আনন্দবাজার/শহক









