বরিশালে বিভাগীয় পর্যায়ে ৫ শ্রেষ্ঠ জয়ীতাসহ ত্রিশজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসের ধানসিড়ি সভাকক্ষে বরিশাল বিভাগীয় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদা পারভীন।
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে পাঁচ ক্যাটাগড়িতে বিজয়ী জয়ীতা পাঁচ জন ও পাঁচ রানার আপ জয়ীতাসহ ত্রিশজনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পটুয়াখালী সদর উপজেলার বুলবুল নার্গিস, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা এন এম সিদ্দিকা খানম, সফল জননি নারী ক্ষেত্রে বরিশাল জেলার মুলাদী উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা সামছুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে ঘুরে দাঁড়িয়ে সফলতা অর্জনকারী শ্রেষ্ঠ জয়ীতা বরিশাল নগরীর হাটখোলা এলাকার জেসমিন আক্তার ও সমাজ উন্নয়নে অমসামান্য অবদান রেখে সফল বরিশাল নগরীর রহিমা সুলতানা কাজল।









