ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ৫টি সড়ক এবং ১টি ড্রেনসহ ফুটপাতের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর ২২নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এলাকায় প্রকল্পগুলোর উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলো হলোÑজামতলা মোড় আতিয়া মসজিদ থেকে মৃত সুরুজ উকিলের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, কাশেমিয়া মাদ্রাসা থেকে জামতলা মোড় পর্যন্ত আরসিসি সড়ক, আতিয়া মসজিদ থেকে রেললাইন পর্যন্ত আরসিসি সড়ক, বয়ড়া খেজুরতলা থেকে কবরস্থান পর্যন্ত আরসিসি ও বিসি সড়ক, ব্রহ্মপুত্র নদ খেয়াঘাট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি সড়ক, বাকৃবি শেষ মোড় থেকে সড়ক ও জনপদের রাস্তা বরাবর ফুটপাতসহ আরসিসি ড্রেন।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তফা কামাল, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনাজ বেগম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রমুখ।
আনন্দবাজার/এম.আর









