মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধিত আয়বর্ধনমূলক ও শীত কালীন শাক-সবজি চাষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে আদমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন প্রমুখ।
আনন্দবাজার/এম.আর









