প্রানঘাতী করোনাই ভাইরাসের বিস্তার বাড়তে থাকায় মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। এর পূর্বে জেলার তিনটি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে এ জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমনকি জাতীয়, আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথ দিয়ে কেউ যাতায়াতও এ সময় সম্পূর্ণ বন্ধ থাকবে।
তাছাড়া সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে জেলাতে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষি পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী এবং সরকার কর্তৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা-এর আওতার বাইরে থাকবে। এই আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আনন্দবাজার/এস.কে









