সারা বিশ্বে যখন চলছে করোনা নারকীয় তাণ্ডব। আর এই করোনা নিয়ে প্রতিদিনই চলছে চীন যুক্তরাষ্ট্রের কাদা ছোড়াছুড়ি। তাই এবার করোনা মোকেবেলায় যুক্তরাষ্ট্রকে কোন প্রকার জরুরী ওষুধ দেবে না বলে হুশিয়ারি জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের জের ধরেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চীনা গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের অধিকাংশই সরবরাহ করত চীন। চীনা বাণিজ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইবুপ্রোফেন ৯৫%, হাইড্রোকার্টিসন ৯১%, এসিটামিনোফন ৭০%,পেনিসিলিন ৪০% থেকে ৪৫% এবং হেপারিন ৪০% আমদানি করা হয় চীন থেকে। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে অ্যান্টিবায়োটিকের প্রায় ৮০ শতাংশই সরবরাহ করা হয় চীন থেকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, চীনের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। এমন অবস্থায় দেখা দিয়েছে ওষুধের ঘাটতি এবং সেই সাথে প্রয়োজন মাফিক ওষুধ উৎপাদন করাও সম্ভব হচ্ছে না। এদিকে বিশ্বব্যাপী ওষুধ সরবরাহে নেতিবাচক ভূমিকা পালন করছে ভারতসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সেক্ষেত্রে একমাত্র ভরসা ছিল চীনই।
অন্যদিকে চীনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে আবারো ওষুধ উৎপাদনের জন্য তাগিদ দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। এর আগে গেলো দু দশক ধরে চীনে ও অন্যান্য দেশে ওষুধ রপ্তানী করা হত যুক্তরাষ্ট্র থেকে।
আনন্দবাজার/তা.তা









