গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর-ভান্নারা সড়কের ফিডার রোডে পানি থাকায় যান চলাচল ও জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন ধরে পানি থাকায় রাস্তার বেহাল দশা। ওই সড়কে পানি জমে শত শত বাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওই সড়কে চলাচলকারি হাজার হাজার কারখানার শ্রমিকরা দুভোর্গ পোহাচ্ছে। রাস্তাটি মেরামত করে পানি সরিয়ে চলাচলের উপযোগী করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
জানা যায়, সফিপুর-ভান্নারা আলিক সড়কের ফিডার রোডে ভান্নারা পশ্চিমপাড়া মোসলেমের বাড়ি থেকে সবুজ দেওয়ানের বাড়ি পর্যন্ত সড়কে পানিতে ডুবে রয়েছে। সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেনা। মুসুল্লিরা মসজিদে নামাজে যেতে পারছেনা। এলাকার লোকজন চলাচল করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
ভান্নারা এলাকার বাসিন্দা ইউসুফ সিকদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা পানিবন্দি হয়ে আছি। নামাজের জন্য মসজিদে যেতে পারছিনা। দ্রুত রাস্তাটি মেরামত করা দরকার।
মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, ওই এলাকার একলোক ওই সড়কে পানি নামতে সমস্যা করছে বিধায় সড়কে পানি জমে গেছে। রাস্তার পাশে দ্রুত ড্রেন করে রাস্তা মেরামতের ব্যবস্থা করা হবে।









