- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বেতন সমন্বয়ের দাবি
পিরোজপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পূণ:নির্ধারণ করা এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের সহ ৭ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে সরকারি চাকরিজীবিরা। গতকাল শনিবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে পিরোজুপর জেলা ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর জেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ১১-২০ গ্রেডের চাকরিজীবীসহ সরকারি বিভিন্ন দপ্তরের চাকরিজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শামসুদ্দোহা মানববন্ধনে তাদের দাবি সমূহ তুলে ধরেন। দাবি সমূহ হচ্ছে পে-কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষনা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশন কর্মচারি প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারিদের পদ ও পদবি পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পূণ:বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পরিবর্তে পেনশন প্রবর্তনসহ বিদ্যামান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হান ৯০ শতাংশের স্থলে ১০০ ভাগ নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকায়=৫০০ টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি ২০১৯ এর ভিত্তিতে ১০ গ্রেডে উন্নিতকরণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মজচারিসহ সকল কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, অধস্তন আদালতের কর্মচারিদের বিচার বিভাগীয় কর্মচারি হিসেবে গণ্য করতে হবে, এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারিদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে এবং বাজার মূল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পূণ:নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।
মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বর্তমান বাজারে সরকারি কর্মচারিদের বেতন না বড়ানো একটি লজ্জাজনক বিষয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সরকারি কর্মচারিদের বেতন বাড়াতে হবে।
এছাড়া মানববন্ধনে সংগঠনের পাঠাগার সম্পাদক এম এ জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ৩য় শ্রেনির কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুম খান, জেলা ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সাংগঠনিক সম্পাদক মামুন সিকদার সহ নেতৃবৃন্দ।









