গাইবান্ধায় গৃহবধূ সুমি আক্তারকে হত্যা করার দায়ে স্বামী আলমগীর মন্ডলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত।একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।এ ঘটনায় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
২০১৬ সালের ২১ জুন গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ দিঘলকান্দি গ্রামের আবদুল জোব্বার মন্ডলের ছেলে আলমগীর হোসেন তার স্ত্রী সুমি আক্তারের উপর অমানবিক নির্যাতন করলে ঐ দিন রাতেই সে মৃত্যুবরণ করেন। পরের দিন ২২ জুন সুমির বাবা বাদী হয়ে স্বামী আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।









