মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ও অপর দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতুর ইউনিয়নের বেলকুড়ি নামক স্টানে।
খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জয়পুর সরদার পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. শিহাব অপর দুই বন্ধু নিয়ে মোটরসাইকেল চালিয়ে বেলকুড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাল গাছের সাথে ধাক্কা লেগে চালক শিহাব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এ সময় তার সঙ্গে থাকা জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. শিহাব ও অপর বন্ধু আল আমিন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজনই জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনন্দবাজার/শহক









