ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বিভাগের অধ্যাপক ও আইসিইউ প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি জানান, আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
ঢাকা মেডিকেলে নমুনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার ডা. মোজাফফর জানতে পারেন তিনি করোনা পজিটিভ তারপর থেকেই তিনি বাসায় অবস্থান করছেন।
তবে এর পূর্বে তিনি হাসপাতালের আইসিইউতেই ডিউটি করছিলেন। আইসিইউ’র বেশ কয়েকজন ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন।
আনন্দবাজার/এস.কে








