শেষ হতে চলেছে সাধারণ ছুটি। তবে বেড়েই চলেছে সংক্রমণের হার। ছয় দফায় বাড়ানোর পর ৩০ মে শেষ হচ্ছে ছুটির মেয়াদ।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৮ মে ছুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সিদ্ধান্ত আপনাদের জানানো হবে।
আনন্দবাজার/এস.কে








