জার্মান প্রবাসী সাঈদ শাকিল ও থকামরান এন্ড নেটওয়ার্কথ এর আর্থিক সহযোগিতায় মোংলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পশুর রিভার ওয়াটারকিপারের ব্যবস্থাপনায় ২৬ জুন শুক্রবার সকালে মোংলার লেবার জেটি চত্বরে দক্ষিণ কাইনমারি ও কানাইনগর গ্রামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শারিরীক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদানকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল সেবা সংঘথর সভাপতি এস এম এ মামুন, বাপা নেতা নাজমুল হক, জেলে সমিতির সভাপতি আব্দুর রশিদ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, মাহারুফ বিল্লাহ প্রমূখ। এসময় বক্তারা ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ মোংলাবাসীর পাশে থাকার জন্য জার্মান প্রবাসী সাঈদ শাকিল এবং থকামরান এন্ড নেটওয়ার্কথ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্ল্যেখ্য ঘূর্ণিজড় আম্পানে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে জার্মান প্রবাসী সাঈদ শাকিল এবং থকামরান এন্ড নেটওয়ার্কথ এর পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, স্যালাইনসহ প্রভৃতি খাদ্য সাহায়তা প্রদান করা হয়।
আনন্দবাজার/শহক/সুম








