ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ:

বিস্তারিত
“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে বিট পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার(২৬ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের ব্যপারী পাড়ায় এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
এ সময় সারাদেশে মহামারি করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উদ্বোধনের সময় পুলিশ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক , সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশী সেবা মানুষের দোড় গড়াই পৌঁছে দেবার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এস আই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবল থাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহন করবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে। মানুষ দ্রুত পুলিশী সেবা পাবে বলেও তিনি জানান।
আনন্দবাজার/বুরহান








