- চিকিৎসা শুরুর আগেই মৃত্যু
চট্টগ্রাম মেডিকেলের ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাইফুদ্দীন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চমেকের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মারা যান। এর আগে নিজ ওয়ার্ডে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে কার্ডিয়াক অ্যারস্টে মৃত্যুবরণ করেন ডা. সাইফুদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন। এদিকে সাইফুদ্দিন আহমেদের এমন মৃত্যুতে হঠাৎ শোকের ছায়া নেমে আসে চমেক হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসকরা এসে ভিড় জমাতে থাকেন ১২ নম্বর হৃদরোগ বিভাগে









