মোংলার পশুর নদী থেকে আহরণ নিষিদ্ধ ১০ লাখ পাইস্যা পোনা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়।
এ সময় একটি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়। এদের সবার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। আটককৃতরা হলেন, মো. হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। পরে মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের আদালতে ৯ জেলেকে ৩ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক সাইফুল ইসলাম ও কোস্টগার্ডের অভিযানকারী দলের প্রতিনিধিরা।









