বগুড়ার গাবতলীতে রোপনকৃত ২৫ শতক শষ্যক্ষেত বিনষ্টের অভিযোগ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে।
জানা যায়, উল্লেখিত বুরুজ গ্রামের মৃত পিয়ারু প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম নেপালতলীর কদমতলী মৌজায় ২৫শতক আবাদি জমিতে গত ২ মাস আগে শস্য রোপন করেন। তবে, প্রতিপক্ষরা শনিবার দিবাগত রাতে রোপনকৃত ওই শষ্যক্ষেত মই দিয়ে বিনষ্ট করে।
এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ২৫ ডিসেম্বর বুরুজ গ্রামের মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে আ. রহিম ফকির (৫৫), মৃত আফজাল প্রামানিকের ছেলে মিষ্টার (৩৫) এবং আনারুল ইসলামের ছেলে জনির (১৯) নাম উল্লেখ করে এবং ২/৩জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এএসআই এনামুল হক বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









