“শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে নাটোরের লালপুরে ২০১৯-২০অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতাভোগী শনাক্তের জন্য উন্মুক্তভাবে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভায় এ উন্মুক্ত ভাতাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। এসময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা সহ পৌরসভার সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
আনন্দবাজার/এফআইবি/নহ








