কাওসার শাহীনআর লিখতে ইচ্ছে করেনা। ইতর ক্লাউনের দেশে লিখে কি হবে? এবার চুপ থেকে মহামারী দেখবো। আর দেখবো আকাশে নতুন করে এসেছে শকুনের দল। মরা মানুষের লাশ ঠুকরে ঠুকরে খাচ্ছে এ দৃশ্য দেখতে মোটেও খারাপ লাগবে না চোখে আসবেনা কোনো জল। শকুনের খাবারের ছবি তোলার জন্য বেঁচে থাকবেনা কোনো ফটোগ্রাফার পত্রিকায় ছাপানোর জন্য বেঁচে থাকবেনা কোনো সাংবাদিক বন্য হায়েনার দল দাপিয়ে বেড়াবে পিচঢালা পথ। তাদের তাড়াতে থাকবেনা কোন উর্দি পড়া লোক বইবেনা আর কেউ অসহ্য এমন শোক। ১৩ এপ্রিল, ২০২০ ঢাকা
করোনাকালের কবিতা : শোক
প্রকাশ:









