ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের আন্তর্জাতিক সাপের বিষসহ চোরাচালান চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারক্রিতরা হলো, মোঃ মাসুদ রানা, মোঃ ছফির উদ্দিন শানু, মোঃ তমজিদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, ফিরোজা বেগম এবং আসমা বেগম।
তাদের কাছ থেকে কাচের জারে সংরক্ষিত অবস্থায় ৮ দশমিক ৯৬ কেজি সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সাপের বিষের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেশি মুনাফার লোভে পৃথিবীর নানা প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হচ্ছে।
আনন্দবাজার/শহক









