মাদারীপুর প্রতিনিধিবিশ্বজুড়ে মহামারী করোনার প্রকোপে চলছে লকডাউন। রাজধানী ঢাকাসহ সারাদেশেই বন্ধ অফিস, আদালত, যান চলাচলসহ সব ধরনের ব্যবসা। এ পরিস্থিতিতে নিম্নবিত্ত মানুষ রয়েছে সবচেয়ে সংকটে। ঘর থেকে বাইরে বের হতে না পারায় মধ্যবিত্তও সংকটে। এমন সংকটে মাদারীপুর সদরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। এই নেতার সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ১ হাজার পরিবার ত্রাণ সহায়তা পাচ্ছেন। ত্রাণ পাওয়া ২ নম্বর শকুনী রোডের একজন বাসিন্দা বলেন, প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিল তেল ও ১টি সাবান দেয়া হচ্ছে। সাইফুর রহমান সোহাগ বলেন, সুস্থ থাকতে হলে আমাদেরকে ঘরে থাকতে হবে। এই সময়ে সোনার বাংলাকে নিরাপদে রাখতে ঘরে থাকার বিকল্প নেই। করোনাভাইরাস প্রতিরোধে সবাই দেশরত্ন শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে চলুন। তিনি বলেন, আসুন সবাই মিলে সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি। প্রয়োজনে নিজে একবেলা না খেয়ে হলেও পাশের দুস্থ মানুষটির মুখে খাবার তুলে দেই। ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, করোনা প্রতিরোধের এই লড়াই দেশরত্ন শেখ হাসিনার। এই লড়াই আমার আপনার সবার। এই লড়াই বাঙালির। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। করোনাকে অবশ্যই রুখতে হবে।
মাদারীপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের উদ্যোগে ত্রাণ বিতরণ
প্রকাশ:









