প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আহমেদ । প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, লর্ড আহমেদ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সহায়তা প্রদানের প্রস্তাব করেন। আলাপকালে প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, কারণ তারা করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। শেখ হাসিনা করোনাভাইরাসের বিস্তার রোধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি এসময় করোনা প্রতিরোধে তার সরকরের পদক্ষেপ সম্পর্কে ব্রিটিশ মন্ত্রীকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, আমরা এই বিষয়ে যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করতে আগ্রহী। বাসস সূত্রে জানা গেছে।
আনন্দবাজার/তা.তা









