ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরদিন রবিবার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে।
আনন্দবাজার/শহক









