ঈদকে সামনে রেখে খোলা হয়েছে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন বিপণী বিতান। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ১০মে সকাল থেকে এই জেলার ব্যবসায়ীরা দোকানপাট, মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। তবে মানা হচ্ছে না কোনো ধরণের স্বাস্থ্যবিধি এমন অভিযোগ করছে ক্রেতারা।
আজ সোমবার (১১ মে) সকালে শহরের এস এস রোডে কাপড়ের মার্কেট, কসমেটিক্সের দোকান ও গার্মেন্টসের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। সামাজির দূরত্ব বজায় রাখার কথা থাকলেও কেউ তা বজায় রাখছে না। ভীড়ের কারণে একে অপরের গা ঘেঁষে চলাচল করছে ক্রেতারা।
কিন্তু মার্কেট খোলার বিষয়ে সরকারের বিভিন্ন স্বাস্থ্যবিধি বেধে দিলেও ব্যবসায়ী কিংবা ক্রেতা কেউ সেই স্বাস্থ্যবিধির বিষয়ে নেয় নি কোনো পদক্ষেপ। সরজিমিনে গিয়ে দেখা যায়, কোথাও রাখা হয়নি করোনার ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত স্বাস্থ্য মন্ত্রাণলায়ে নিয়মনীতি।
এদিকে, নারী ও শিশুসহ সব বয়সী মানুষের ভীড়ে চলছে ঈদের কেনাকাটা। শহরের কয়েকটি দোকানে জীবাণুনাশক স্প্রে করা হলেও বেশির ভাগ দোকানে নেই করোনাভাইরাস রোধে কোন সুরক্ষা ব্যবস্থা।
কেনাকাটা করতে আসা একজন ক্রেতা জানান, অল্প কিছু কেনাকাটা প্রয়োজন ছিলো, সেজন্য এসেছি। তবে এখানে কেউ স্বাস্থ্যবিধি মানছে না। যা আমাদের সবার জন্য ঝুঁকি।
আরেকজন একজন ব্যবসায়ী জানান, অনেকদিন পর দোকান খুলেছি। কিন্তু বেচা-কেনা খুবই কম। মানুষকে স্বাস্থ্যবিধি মানা সম্পর্কে কেমন করে বাধ্য করবো।
আনন্দবাজার/শহক/ইহ








