গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন কবি নির্মলেন্দু গুণ। গতকাল (বুধবার) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ল্যাবএইড হাসপাতালের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেহের খুদা দীপ জানান, বুধবার রাতে গায়ে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন তিনি। দুর্বলও ভীষণ ছিলেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বরেণ চক্রবর্তীর পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। তবে শঙ্কামুক্ত আছেন তিনি।
বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পদক পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ।
আনন্দবাজার/ টি এস পি









