প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সাথে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত কারফিউও জারি করেছে সরকার।
আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্রুত হওয়ায় নির্বাচন কমিশনার আসন্ন ওই নির্বাচন স্থগিত করেন।
করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের ১৮২টি দেশ। এর মধ্যে শ্রীলঙ্কায় ৬৬ জন করোনা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আনন্দবাজার/রনি









