প্রতি নিয়তয় বাড়ছে জলবায়ু সংকট। এতে করে প্রকৃতির পাশাপাশি মানুষের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। তবে এইবার মানুষের ক্ষয়ক্ষতি পূর্ব ধারণার চেয়েও আরো ব্যাপক হবে। আর এই ক্ষয়ক্ষতি শিগগিরই আঘাত হানতে পারে বলে নতুন এক গবেষণায় বলা হচ্ছে। খবর গার্ডিয়ান।
জলবায়ু সংকটের ফলে বৈশ্বিক তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আর এমনটি হলে মানুষের ওপর এমন বিপর্যয় নেমে আসবে, যাতে ১০০ কোটি মানুষ হয় তাদের বসতবাড়ি ছাড়তে হবে।
বায়ু মন্ডলে কার্বন নিঃসরণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে করে বর্তমানে বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষের বসবাসের জায়গা আগামী ৫০ বছরের মধ্যে সাহারার উষ্ণতম অঞ্চলগুলোর মতোই গরম হবে। গবেষণাপত্রটিতে বলা হয়, এমনকি খুব আশাবাদী পরিস্থিতিতেও ১২০ কোটি মানুষ ভারসাম্যপূর্ণ জলবায়ুর বাইরে চলে যাবে, যেখানে তারা অন্তত ছয় হাজার বছর ধরে সাফল্যের সঙ্গে বসবাস করে এসেছে।
ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীর বিবরণীতে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনকে পদার্থবিজ্ঞান বা অর্থনীতির সংকট হিসেবে না দেখে বরং এটি কীভাবে মানুষের বসবাসস্থলে প্রভাব ফেলছে তা দেখা উচিত।
বেশির ভাগ মানুষ সবসময় এমন অঞ্চলে বসবাস করেছে, যার বার্ষিক গড় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস (৪৩ ডিগ্রি ফারেনহাইট) থেকে ২৮ ডিগ্রি (৮২ ডিগ্রি ফারেনহাইট) সেলসিয়াসের মধ্যে ছিল। এটা মানুষের স্বাস্থ্য ও খাদ্য উৎপাদনের জন্য আদর্শ তাপমাত্রা বলে ধরা হয়। তবে মনুষ্যসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে এ আদর্শ তাপমাত্রা পরিবর্তিত ও সংকুচিত হয়ে পড়ছে। এতে অধিক মানুষ ‘এক অবাসযোগ্য’ পরিস্থিতির দিকে এগোচ্ছে।
আনন্দবাজার/শহক









