বাগেরহাটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮জন শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চশমা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
সাইট সেভার্স ও বাগেরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ অনুষ্ঠানে দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন দৃষ্টিদান এর প্রকল্প কর্মকর্তা কাজী সাইদুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল প্রমুখ।









