ইতোমধ্যে বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যায় ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। আর ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় জাতিসংঘ সতর্ক করে দিয়ে জানিয়েছে, ১৯৮৮ সালের পর সবচেয়ে ভয়াবহ হতে পারে বাংলাদেশে চলতি বছরের বন্যা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফ্যানে ডুজারিক জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৫৬ হাজার মানুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের।
ডুজারিক আরও জানান, জাতিসংঘ এবং আমাদের মানবিক সহায়তা অংশীদাররা খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জীবাণুমুক্তকরণ কিট এছাড়া জরুরি আশ্রয় সহায়তা দিয়ে সরকারের প্রচেষ্টাকে সাহায্য করছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সহায়তা করতে জাতিসংঘের সংস্থাগুলোকে ৫২ লাখ ডলার অর্থ দিয়েছে ইউএন সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড।
আনন্দবাজার/এস.কে









