প্রানঘাতী করোনা ভাইরাসের সক্ষমতা নেই পৃথিবীর সমস্ত মানুষের শরীরে সংক্রমণ ঘটানোর। সম্প্রতি এক গবেষণা জানা যায়, কিছু কিছু মানুষের শরীরে এমন ধরনের 'টি সেল' রয়েছে যার জন্য তারা কখনও করোনায় আক্রান্ত হবে না।
সেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় জানানো হয়, অনেক মানুষের শরীরে ভাইরাসবিরোধী টি সেল তৈরি হয়। এটি হয় বিভিন্ন ধারার ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার ফলে।
বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট সায়েন্স অ্যালার্ট জানায়, চিকিৎসাবিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় 'ক্রস-রিয়েক্টিভিটি'।
রক্তের নমুনা পরীক্ষা করা হয় গবেষণায় মোট ৪০ জনের। এদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর ২০ জন সেরে উঠেছে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে বাকি ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যারা অন্য কোন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছিলেন। সেই ২০ জন আক্রান্ত হয়নি। বিজ্ঞানীরা আরও দাবি করছেন, যাদের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ ছিল, তাদের শরীরেও এমন কিছু টি সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যতে সংক্রমণ থেকে রক্ষা করবে।
আনন্দবাজার/এস.কে









