পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চরবিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মৃত জেলিফিগ। গতকাল সন্ধ্যায় এসব জেলিফিস ভেসে আসতে দেখে স্থানীয়রা। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিস দেখতে পায় তারা।
তবে ঠিক কি কারণে এসব জেলিফিগের মৃত্যু হচ্ছে তার সঠিক কারণ বলতে পারছেনা কেউ। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণি চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিশও বলা হয়।
এগুলো মূলত সাতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা বাতাসের টানে উপরের দিকে চলে আসে। পরে বালুতে আটকা পরে মারা যায়।









