লালমনিরহাটে কালীগঞ্জে নিম্নমানের ইট আর বালু দিয়ে কাজ করায়। রাস্তা কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে শাখাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মৌজাশাখাতী, এলাকায়।
এলজিইডি প্রকৌশলীর যোগসাজশে দশ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ পান স্থানীয় ঠিকাদার আবু তাহের নামে একব্যক্তি। তবে এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব। তিনি অভিযোগের সত্যতা পেয়ে নিম্ন মানের সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, নিম্নমানের নির্মাণসামগ্রীর অভিযোগ এনে গ্রামবাসী রাস্তার ওপর অবস্থান করছেন। পরে রাস্তা তৈরিতে নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার করায় শ্রমিকদের কাজে বাধা দেন গ্রামবাসী। তোপের মুখে কাজ বন্ধ রাখেন তারা।
উপজেলা প্রকৌশলী শামসুজ্জামান নিম্নমানের নির্মাণসামগ্রীর কথা স্বীকার করে বলেন, জনগণ কি বুঝে? জনগণ তো কিছুই বুঝে না! সাংবাদিকদের তো আর কোনো কাজ নেই। শুধু শুধু আমাদের কাজে ডিস্টার্ব করাই তাদের কাজ।
আনন্দবাজার/শহক









