যমুনা নদীতে পৃথকভাবে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। আগামী ২৯ নভেম্বর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
নতুন এই রেল সেতুটিতে সর্বোচ্চ একশ কিলোমিটার গতিতে চলতে পারবে ট্রেন। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েলগেজ লাইনের এই রেলসেতুটি অনুমোদন পেয়েছে ২০১৬ সালে। তখন এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। পরে সংশোধনের পর এর খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকায়। এই খরচের ৭২ দশমিক ৪ শতাংশ দেবে জাপান আর বাকি ২৭ দশমিক ৬ শতাংশ খরচ করবে বাংলাদেশ।
রেলমন্ত্রী নূরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৫ সালেই চালু হবে এই রেলসেতুটি। সার্ক, বিসমটেক ও ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হলে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলেও ভূমিকা রাখবে এই রেলসেতু।
আনন্দবাজার/ডব্লিউ এস









