কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশবন্ধু গ্রুপ চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের যৌথ উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনে করোনায় কর্মহীন হতদরিদ্র শ্রমিকদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের শ্রমিক কার্যালয়ে ৩৫০ জন শ্রমিকদের মাঝে এ জরুরী খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমেদ বাশি,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল,২ কেজি আলু,আধাকেজি সোয়াবিন তেল,আধা কেজি মসুর ডাল ও একটি হাত ধোয়া সাবান।
আনন্দবাজার/এফআইবি








