গাছ লাগান পরিবেশ বাচান এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে, সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানায় জাতির পিতা শেখ মজিবুর রহমানের জম্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্টিত মধ্যনগর উচ্চ বিদ্যালয়, মধ্যনগর মধ্যনগর থানা, মধ্যনগর হাসপাতালে বৃক্ষরোপন কর্মসুচী শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ম্যাংগো গ্রুপ এর নির্বাহী পরিচালক মীর মাসুদ কবির।
সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও মজিব বর্ষ উপলক্ষ্যে ফলজ, বনজ, ঔষধী গাছের ছারা রোপন করা হয়েছে। যার জম্ম না হলে বাংলাদেশের জম্ম হতনা, যার জম্ম না হলে স্বাধীনতার যুদ্ধ হত না, সেই মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। সাথে সাথে বঙ্গ বন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
আনন্দবাজার/এফআইবি









