সারাদেশে শুরু হয়েছে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল আদালত। আজ সোমবার সকাল থেকে অনলাইনে হাইকোর্টে মামলার শুনানি শুরু হয়। তবে,কয়টা থেকে কয়টা পর্যন্ত আদালত চলবে সেটা নিশ্চিত করেননি।
এদিকে আদালত নিয়মিত টাইমে চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশালিস্ট অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।
অন্যদিকে যেসব মামলা শুনানি হবে সেগুলো কজলিস্টে আসবে কি-না সেটা নিশ্চিত করবেন হাইকোর্টের বিচারকরা।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রবিবার (১০মে) হাইকোর্টের তিনটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। সাথে সাথে আপিল বিভাগের চেম্বার আদালতের বেঞ্চ গঠন করা হয়েছে। এসব আদালতে শুধু জরুরি বিষয়াদি শুনানি হবে। অপরদিকে নিম্ন আদালতে শুধু জামিন শুনানির জন্য চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।
আনন্দবাজার/শহক









