বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। ভর্তির ২০ মিনিটের মধ্যেই মারা যান তিনি। বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার তালতলী এলাকার রাঢ়ী মহলে থাকতেন তিনি। বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, বিকাল ৪টা ৫০ মিনিটে গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে আসেন ওই রোগী। মৃত্যুর কারণ জানার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার করতে ঢাকায় পাঠানো হবে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যু ঘটেছে। বর্তমানে আরও ৯ জন সেখানে চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন।
আনন্দবাজার/এস.কে









