সারা পৃথিবীতে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলছে। বিশ্বের প্রায় সব দেশেই গবেষকরা করোনার প্রতিষেধকের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি রোগ সংক্রমণের নানা দিক নিয়েও গবেষণা করা হচ্ছে। সেই গবেষণায় উঠে আসছে অজানা অনেক তথ্য আর ভাইরাস সংক্রমণের নানাদিক। এমন এক গবেষণায় প্রকাশ পেয়েছে, হাতের আঙুলের মাপ দেখে বোঝা সম্ভব কোন ব্যক্তির করোনা সংক্রমণের সম্ভাবনা কতটা!
গবেষণা বলেছে, পুরুষের হাতের অনামিকা বা রিং ফিঙ্গার লম্বা হলে তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি থাকে। টেস্টোস্টেরন শরীরে এসিই-২ গ্রাহকের পরিমাণ বাড়ায় যা রোগ প্রতিরোধে সাহায্য করে।
মালয়েশিয়া, রাশিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রিয়াে এবং পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের পুরুষদের এই অনামিকার দৈর্ঘ্য বেশি হয়। তাই তাদের রোগ সংক্রমণের সম্ভাবনা কম। অপরদিকে যুক্তরাজ্য, স্পেন, বুলগেরিয়ায় সংক্রমণের হার বেশি। আঙ্গুলের দৈর্ঘ্য কমবেশি হওয়ার ফলেই সংক্রমণের হারের এই তারতম্য, বলছেন গবেষকরা।
শরীরে টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারণ করে আঙুলের দৈর্ঘ্য। টেস্টোস্টেরন থাকলে শরীরে এসিই-২ এর পরিমাণ বৃদ্ধি পায়, এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। এর পূর্বেও দেখা গেছে, একাধিক রোগ থেকে রক্ষা করার ক্ষেত্রে শরীরে এসিই-২ গ্রাহক বিশেষ ভূমিকা পালন করে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, অনামিকা বড় এমন পুরুষের শরীরে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কম।
সূত্র: নিউইয়র্ক পোস্ট আনন্দবাজার/এফআইবি








