সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩নং জালালপুর ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে উক্ত ইউনিয়ন পরিষদের সচিব শুভজিৎ রায় ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৮’শ ৫২ টাকা আয় ও ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার ৪’শ ৫২ টাকা ব্যায় এবং ১ লক্ষ ৫৬ হাজার ৪শত টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষনা করেন।
বাজেট ঘোষণাকালে বক্তাগণ সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সদস্য মহির উদ্দিন, শাহেলাসহ সকল ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক শহিদুল ইসলাম, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দ ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক









