গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৮ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪১ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৬৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।
রবিবার (১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭৯৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









