ভারত থেকে বাংলাদেশে রফতানিকৃত পণ্য হিলি স্থলবন্দরের ওজন স্টেশনে নির্ধারিত পরিমানের চেয়ে কম পাওয়ার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক মালিকরা।
রোববার সকাল ১১টায় ট্রাকমালিকরা চেকপোষ্ট গেটে ভারতের অভ্যন্তরে অবস্থান নিয়ে পণ্য রফতানি বন্ধ করে দেয়। এ সময় তারা বাংলাদেশের কাটার ওজন মানিনা মানবোনা বলে স্লোগান দেয়। এদিকে ভারতে রফতানির অপেক্ষায় থাকা বাংলাদেশী বেশকিছু রাইস ব্রান্ড ওয়েলবাহী ট্রাক আটকা পড়েছে।
এ বিষয়ে ভারত দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স আ্যসোসিয়েশন সভাপতি সুজন ঘোষ বলেন, ভারত থেকে পণ্য ওজন করে বাংলাদেশে প্রবেশের পর বন্দরের ওজন স্টেশনে সেই পণ্যের ওজন কম হয়। এতে দীর্ঘদিন ধরেই আমাদের ভাড়া কেটে নেওয়া হয়। এর কারণে লোকসান গুণতে হচ্ছে। এর প্রতিবাদ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই পণ্য রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে, দাবী ভারতীয় ট্রাক চালকদের।
হিলি স্থল শুল্কস্টেশন রাজস্ব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এদিকে সকালে ৩টি ট্রাক প্রবেশের পর বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আনন্দবাজার/এম.আর









