জামালপুরের সরিষাবাড়ীতে ২ টি আশ্রয়ন প্রকল্পে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা ও তারাকান্দি পশ্চিম পাড়া মোড়ে অবস্থিত আশ্রয়ন প্রকল্পে এ চাল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, ইউপি সদস্য সোনা মিয়া প্রমুখ। এ সময় দুই আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ৬০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।









