শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাজী আ. রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০টি, সরকারিভাবে (জিআর) ৫৫০টি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমতের পক্ষ থেকে ১৩০টি সর্বমোট ১৬৮০টি কম্বল বিতরণ করা হয়।
গতকাল বুধবার সকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বাবুল হোসেন বাবুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশেকুর রহমান ও ইউপি সদস্যবৃন্দ।
আনন্দবাজারেএম.আর









