করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা দেয় সংস্থাটি্।
সংস্থাটি করোনা ভাইরাসকে মহামারিকে হিসেবে বর্ণনা করেছে। সাধারণত যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে প্যানডেমিক বলা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ ড. টেড্রোস আধানোম গেব্রেসাস জানান, চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনা গত দুসপ্তাহে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই আশঙ্কাজনক অবস্থা নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন তিনি।
তিনি আরও জানান, যদিও এখনও খুব বেশে দেরি হয়নি। তবে পৃথিবীজুড়ে দেশগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ এই পরিস্থিতি বদলে দিতে পারে।
এদিকে, করোনা ভাইরাসে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩ জন আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৯৩ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৮ হাজার ২৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আনন্দবাজার/তা.তা








