- ভূমধ্যসাগরে ২৯ বাংলাদেশির মৃত্যু
গত ২৭ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে ২৯ জন বাংলাদেশী মারা যাওয়ার ঘটনায়, মানবপাচার চক্রের মূল হোতা তারেক মোল্লা ও তার সহযোগী রায়হানকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার নবীগঞ্জ থানার শ্রীপুর এলাকা থেকে মানবপাচার চক্রে মূল অভিযুক্ত তারেক মোল্লাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি তারেক মোল্লা রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দালালদের খপ্পরে পড়ে ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ৩৫ জন বাংলাদেশী ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে ২৯ মারা যায়। এর মধ্যে নরসিংদীর ১৫ জন। এদের মধ্যে কোষ্ট গার্ডের সহযোগীতায় বেঁচে দেশে ফিরেন ছয় বাংলাদেশী। তাদের একজন নরসিংদীর রায়পুরা উপজেলার ইউসুফ মৃধা বেঁচে দেশে ফিরে স্পিডবোট ডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে ভয়ংকর বর্ণনা দেন, যেটা একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর পরই পুলিশ মানবপাচার চক্রকে গ্রেফতারের জন্য অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার নবীগঞ্জ থানার শ্রীপুর এলাকা থেকে মানবপাচার চক্রে মূল অভিযুক্ত তারেক মোল্লাসহ দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর আজ সোমবার দুপুরে আসামীদের সাতদিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মারা যাওয়া আশিষের বাবা অনিল চন্দ্রের করা মামলায় মানবপাচারের অভিযোগে এই পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুৃল আজীম জানায়, মানব পাচার চক্রের মূল হোতা তারেক মোল্লা ও মনি চন্দ্র শীল তারা দুইজনই এলাকার নিরীহ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ পথে বিদেশে নেওয়ার কাজ করতো। দালালদের খপ্পরে পড়ে ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে নরসিংদীতে ১৫ জন মার গেছে বিষয়টা খুবই দু:খজন্ক। আমরা ইতিমধ্যে চক্ররের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের সাথে কথা বলে জানা যায়, এই চক্রকের আরো দালাল দেশের বিভিন্ন স্থানে আছে বলে আমরা জানতে পেরেছি। এরমধ্যে জামালপুর, ফরিদপুর ও নোয়াখালীতে চক্ররের সন্ধান পেয়েছি। এই চক্রকের সকল হোতাদের গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে।









