করোনা পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ অনুরোধ জানান। আজ (১৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।
দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ জনের শরীরে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছে একজন।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩৮৫। এরমধ্যে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৭০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ৭৪৯ জন রোগী ।
আনন্দবাজার/তা.তা









