যুক্তরাজ্য থেকে বিশেষ চারটি ফ্লাইটে করে দেশে ফিরে আসবেন বাংলাদেশিরা। যুক্তরাজ্যের বিশেষ ব্যবস্থায় আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার ধাপে ধাপে তারা ফিরবেন বলে জানানো হয়েছে বিবিসির একটি প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮৫০ সিটের বিমানে করে বাংলাদেশিরা দেশে ফিরে আসবেন। প্রতিটি ফ্লাইটের টিকিটের মূল্য রাখা হবে ৬০০ পাউন্ড করে। এছাড়া বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকেও যুক্তরাজ্যে ফিরে গেছে ব্রিটিশ নাগরিকরা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের দেশে ভ্রমণে আসাদের বাড়ি যেতে সাহায্য করতে কাজ করছে ব্রিটেন সরকার।
এপ্রিলের ২০ থেকে ২৭ তারিখের মাঝে ভারত থেকে যুক্তরাজ্যে ১৭টি ফ্লাইট যাবে। পাকিস্তান থেকে ২১ থেকে ২৭ এপ্রিলের মাঝে ১০টি ফ্লাইট যাবে। এছাড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তিন থেকে ১০ লাখ ব্রিটিশ নাগরিক বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন বলে জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আনন্দবাজার/ডব্লিউ এস









