এক পুলিশ সদস্যসহ দুইজনকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। ধারণা করা হচ্ছে তারা করোনা ভাইরাসে আক্রান্ত।
নড়াইলে কর্মরত এক পুলিশ সদস্য জ্বর, সর্দি ও কাশি নিয়ে শনিবার সকালে জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে আইসোলেশনে রাখা হয়। তার বয়স ৩০ বছর।
একই দিন বিকালে ৫টায় বাগেরহাট সদর উপজেলার ৪২ বছর বয়েসি এক নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে সেও করোনা আক্রান্ত। এই দুই জনকে নিয়ে মোট তিনজন আইসোলেশনে আছে বাগেরহাট জেলায়।
তিন জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু, এখন পর্যন্ত বাগেরহাট জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে.এম. হুমায়ুন কবীর এই সব তথ্য নিশ্চিত করেছে।
আনন্দবাজার/এস.কে









